পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। গতকাল সকালে শহরের মর্নিংবেল চিলড্রেন একাডেমিতে এ উৎসব আয়োজন করা হয়। এ উৎসবে বিভিন্ন ধরনের পিঠার স্বাদ নিতে ভিড় করে শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা উৎসবে তালবড়া, চিকেনপুলি, পাকান, জামাই পিঠা, নকশি পিঠা, কাঠ গোলাপ, মালাই রোলসহ বিভিন্ন পিঠায় সাজানো হয় স্টলগুলো। পাশাপাশি পরিবেশন করা হয় বসন্তের গান, যা উৎসবে বাড়তি মাত্রা যোগ করে।
ঝিনাইদহে পিঠা উৎসব
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব।
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব।










