ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি
দমন কমিশন (দুদক)। বুধবার (৪ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো.
আকতারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আকতারুল ইসলাম জানান, সাবেক সংসদ সদস্য মো. নিজাম হাজারীর
বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার
নিজ নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়াও
দেশে-বিদেশে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা অনুসন্ধানে উঠে এসেছে। যে
কারণে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।










