অন্তর্বর্তীকালীন
সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে
নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (১
সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সাংবাদিকদের
প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ
অধিবেশনে যোগ দিচ্ছেন। তবে তার সফর খুব সংক্ষিপ্ত হবে। তিনি দ্রুত নিউইয়র্ক থেকে
ফিরে আসবেন। ওয়াশিংটনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তাই সেখানে কোনো অতিরিক্ত কাজও
হবে না।
কবে প্রধান
উপদেষ্টা যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, কিছুটা সময় গেলে এ বিষয়ে নিশ্চিত করে বলা
যাবে। সেখানে কার সাথে বৈঠক হবে এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন,
কিছু বৈঠক হবে। তবে এখনো সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।










