বিটিএমএর প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে শওকত আজিজ রাসেলকে। আজ রোববার (১১ আগস্ট) সংগঠনের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শওকত আজিজ রাসেল এর আগে তিন মেয়াদে ৬ বছর বিটিএমএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং একাধিক মেয়াদে এক দশকেরও বেশি সময় সংগঠেনের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল একজন ব্যবসায়ী। তিনি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।