চিকিৎসকদের ডাকা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে সব কর্মসূচি প্রত্যাহার করে নেয়ার পর আগামীকাল কাজে ফিরবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুইদিন বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু হয়েছে। আগামীকাল বুধবার থেকে সব ধরনের সেবাদান কার্যক্রম পুরোদমে চলবে বলেও জানান চিকিৎসকরা।

চিকিৎসকরা বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জনগণকে। এছাড়া দীর্ঘদিন ঝুলে থাকা স্বাস্থ্য সুরক্ষা আইন কার্যকর ও স্বাস্থ্য পুলিশ গঠনে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানান তারা।