বিডিআর বিদ্রোহে নিহত সেনাবাহিনীর ৫৭ সদস্যের হত্যার বিচার চেয়েছেন ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আযমী। তিনি বলেন, ‘যাদের হত্যা করা হয়েছে তাদের মতো অফিসার পাওয়া কঠিন। এ হত্যায় দায়ীরা যে শাস্তি পাওয়ার যোগ্য তা-ই যেন করা হয়। একই সঙ্গে বিডিআর বিদ্রোহের ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটি প্রকাশ করা হোক। যারা তদন্ত করেছেন, তারা দায়সারাভাবে অপরাধীদের বাঁচাতে করে থাকলে তাদেরও বিচারের আওতায় আনা হোক।’ গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনলাইন প্লাটফর্ম জুমে যুক্ত হয়ে এসব কথা বলেন আব্দুল্লাহিল আমান আযমী।