চুয়াডাঙ্গা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানি ও তাদের কাছে ঘুস দাবি করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহ এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ দপ্তর এ খবর নিশ্চিত করেছে।
দুদক টিম চুয়াডাঙ্গা কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে অভিযোগের বিষয়ে কথা বলে। অভিযোগ সম্পর্কিত বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে। পরবর্তীতে টিম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে।
অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র এবং ভুক্তভোগীদের বক্তব্য পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।










