অপ্রদর্শিত সম্পদ (কালো টাকা) ১৫ শতাংশ হারে আয়কর পরিশোধ করে প্রদর্শন করার বিধান বাতিল করা হয়েছে। এক সংবাদ গতকাল বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানিয়েছে, একজন নিয়মিত করদাতাকে তার আয়ের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত আয়কর দিতে হয়। একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে প্রদেয় করের ওপর আরো সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে সারচার্জ দিতে হয়। বিধায় ১৫ শতাংশ হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ করে দেয়া বৈষম্যমূলক।

জাতীয় রাজস্ব বোর্ড সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ শতাংশ আয়কর পরিশোধ করে নগদ অর্থসহ অপ্রদর্শিত সম্পদ প্রদর্শনের বিশেষ ব্যবস্থাসংক্রান্ত বিধান বিলুপ্ত করেছে। এর লক্ষ্য ন্যায়নিষ্ঠ সমতাভিত্তিক রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা।