নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের জেলা চেম্বারগুলোর তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান।
রোববার (২০ অক্টোবর) অনলাইন মাধ্যমে এফবিসিসিআইর সার্বিক সংস্কার ও আসন্ন নির্বাচন নিয়ে জেলা চেম্বারের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।
সভায় মো. হাফিজুর রহমান বলেন, স্থানীয় বাজারগুলো নিয়মিত মনিটরিং করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা চেম্বারগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
এ সময় জেলা চেম্বারগুলোর নেতারাও বাজার পরিস্থিতি নিয়ে মতামত প্রদান করেন।










