চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক
আহ্বায়ক আবু সুফিয়ান, ১ম যুগ্ম আহ্বায়ক মো.
এনামুল হক এনাম ও আহ্বায়ক কমিটির সদস্য এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্যসহ সব
পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর
থাকবে।
গতকাল রোববার (১ সেপ্টেম্বর) রাতে বিএনপির
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়।
এর আগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল
আলমের পরিবারের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগে এই তিন
নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি।










