প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। আজ শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক হয়। এ সময় তারা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। খবর বাসসের।
এদিন সকাল পৌনে ১২টায় চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেবেন। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বিনিয়োগ আকর্ষণ করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একই ভেন্যুতে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০ উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও তিন শূন্যের বিশ্ব- এ তিন বিষয়ের ওপর তিনটি পৃথক গোলটেবিল আলোচনায়ও যোগ দেবেন তিনি।
প্রধান উপদেষ্টা এদিন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।















