অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে সরকার। আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) এ অভিযান শুরু হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।










