বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের
কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ফারজানা লালারুখ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে
এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিএসইসি ও বিআইসিএম শাখা।
উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে
বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী চার বছরের জন্য তাকে
নিয়োগ দেয়া হয়েছে। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তার বেতন-ভাতা ও অন্যান্য
সুবিধাদি নির্ধারিত হবে।
আদেশটিকে জনস্বার্থে প্রচারিত উল্লেখ করে
অবিলম্বে এটি কার্যকর হবে বলেও জানানো হয় ওই প্রজ্ঞপনে।










