তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ জনগণের প্রতি অঙ্গীকারবব্ধ একজন মানুষ ছিলেন বলে মনে করেন সমাজের বিশিষ্টজনেরা। গতকাল এক নাগরিক স্মরণসভায় তারা বলেন, মুহম্মদ শহীদুল্লাহ সবসময় নিজের জীবনকে অন্যের জীবনের অংশ মনে করতেন। দেশের বড় কোনো সংকট হলে সবাই তাকেই ডাকত। জনগণের জন্য তিনি ছিলেন অঙ্গীকারবদ্ধ। তিনি একজন দেশপ্রেমিক ও উদার মনের মানুষ ছিলেন।