জাতীয় রাজস্ব
বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের তিন সদস্যের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। সোমবার
(২ সেপ্টেম্বর) এনবিআরের পক্ষ থেকে এ অফিস আদেশ জারি করা হয়।
পুনর্বণ্টনের
আওতায় সৈয়দ মোহাম্মদ আবু দাউদকে সদস্য (আন্তর্জাতিক কর) পদে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে তিনি ছিলেন সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা)।
জি এম আবুল কালাম
কায়কোবাদের নতুন দায়িত্ব দেয়া হয়েছে সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ
ব্যবস্থাপনা)। এর আগে তিনি সদস্য (অডিট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) ও
অতিরিক্ত দায়িত্বে (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) ছিলেন।
মো. আলমগীর হোসেনকে সদস্য (অডিট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) দেখভাল করবেন। এর আগে তিনি ছিলেন সদস্য (আন্তর্জাতিক কর)।










