চলতি মাসে ঢাকা সফরে আসতে পারেন যুক্তরাষ্ট্রের
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কূটনৈতিক সূত্রে
জানা গেছে, সম্ভাব্য সফরটি হতে পারে এ মাসের মাঝামাঝি।
সূত্র অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সঙ্গে
কাজ করার উপায় নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা
সফর করতে পারেন। সফরে ডোনাল্ড লুর নেতৃত্বে প্রতিনিধি দলে থাকতে পারেন যুক্তরাষ্ট্রের
রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট
নেইম্যান এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উপসহকারী প্রতিরক্ষা সচিব লিন্ডসে ডব্লিউ
ফোর্ড।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের
নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিদলের এটিই প্রথম
সফর হতে পারে।










