বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪৪ জন পুলিশ
সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল
ইসলাম। এছাড়া থানায় ভাংচুর, অগ্নিসংযোগ ছাড়াও পুলিশের প্রায় ৩০০ অপারেশনাল গাড়ি পুড়িয়ে
দেয়া হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপে এ কথা বলেন
তিনি।
মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করে মামলা হবে জানিয়ে
আইজিপি বলেন, পুড়িয়ে দেয়া গাড়ি ও ভাংচুরের শিকার থানাগুলো মেরামতে সময় লাগবে।
পুলিশের কাজ দৃশ্যমান হবে উল্লেখ করে তিনি
আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সংস্কারের সুযোগ আমরা পেয়েছি। আইনশৃঙ্খলা
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অবদান আছে। পুলিশ সঠিকভাবে কাজ করছে। ব্যাপক বদলি হচ্ছে,
পুলিশের কাজ দৃশ্যমান হবে।
অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন,
অভিযান শুরু হয়েছে, অনেক অস্ত্র পাচ্ছি।
শ্রমিক বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি
বলেন, শিল্প এলাকায় সব পক্ষের সঙ্গে সংলাপ করছি। বৃহস্পতিবার মিটিং হবে। পাশাপাশি অন্যায়
কর্মে যারা আছে তাদের ছাড় দেব না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন চলবে এবং মামলার
আসামিদের আইনের আওতায় আনা হবে।










