গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ হাজার ২৯৬ জনে দাঁড়াল। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪২ জন মারা গেছেন।

সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।