ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

রোববার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ১৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা।