দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের
(পিওর গোল্ড) দাম কমায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (১ সেপ্টেম্বর)
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড
প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীকাল সোমবার (২ সেপ্টেম্বর) থেকে
এ দামে স্বর্ণ বিক্রি হবে।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের
দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা।










