ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো আশ্বাস পায়নি বিএনপি।
শনিবার (২৪ মে) প্রায় ৫০ মিনিট স্থায়ী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সদস্যরা ‘যমুনা’ থেকে বেরিয়ে এসে কথা বলার সময় এরকম জবাব আসে।
নির্বাচনের রোডম্যাপের বিষয়ে ‘কোনো আশ্বাস পেয়েছেন কিনা’ জানতে চাইলে বিএনপির প্রতিনিধিদলের সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, স্পেসিফিক এরকম কোনো কথা হয় নাই, উনি (প্রধান উপদেষ্টা) স্পেসিফিক কিছু জানান নাই।















