পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুনকে আটক করা হয়েছে। গতকাল মধ্যরাতের দিকে রাজধানীর উত্তরা থেকে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ‘সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন ডিবি হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কোন মামলায় তাদের আটক দেখানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের সময় আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। অন্যদিকে শহীদুল হক আইজিপি হিসেবে নিয়োগ পান ২০১৪ সালের ডিসেম্বরে। অবসরে যান ২০১৮ সালের জানুয়ারিতে।










