ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই একের পর এক ছাত্র-জনতার হত্যা দায়ে মামলা হচ্ছে তার ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। এবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ান ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) থেকে ৫০০ কোটি ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

গতকাল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ এ রিট দায়ের করেন। রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাহেদুল আজম।