শিল্পপ্রতিষ্ঠানের
নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
প্রতি অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ জানান তারা।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, মীর নাসির হোসেন, বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং এফআইসিসিআইর সাবেক সভাপতি নাসের এজাজ বিজয়।
বৈঠক শেষে মাহবুবুর রহমান জানান, শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন।










