১৭ অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার
(১ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে
কার্যকর হবে বলে জানানো হয়।
বদলি কর্মকর্তাদের স্থানীয় সরকার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ,
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি
বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, শিল্প মন্ত্রণালয়, বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক
মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়
ও জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়েছে।










