আইসিবি ইউনিট ফান্ডের সব আয়কে কর অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর আইনে প্রদত্ত ক্ষমতাবলে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ইউনিট ফান্ড কর্তৃক অর্জিত সকল আয়কে কর অব্যাহতি প্রদান করা হয়েছে।

আইসিবি সূত্রে জানা গেছে, আইসিবি ইউনিট ফান্ড দেশের প্রথম বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড। এই স্কিমটি ১৯৮১ সালের এপ্রিলে চালু হয়েছিল, যার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি সঞ্চয়কারীরা তাদের সঞ্চয় ভারসাম্যপূর্ণ এবং তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ পোর্টফোলিওতে বিনিয়োগের সুযোগ পান। এখন পর্যন্ত প্রতি বছর ইউনিটগুলোতে আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২১-২২ অর্থবছরে এই ফান্ড ইউনিট প্রতি ৪২ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। ইউনিট ফান্ড বিনিয়োগকারীরা আইন অনুযায়ী প্রযোজ্য করের সুবিধা ভোগ করেন।