আন্তর্জাতিক আইন না মেনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া ২৮১ নং পিলার এলাকায় ভারত সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। স্থানীয়রা কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেখে বিজিবিকে খবর দিলে বিজিবির হস্তক্ষেপে কাজ বন্ধ করে বিএসএফ।
এ ঘটনায় সীমান্ত এলাকার স্থানীয়রা নানা আশঙ্কার মধ্যে রয়েছে।
জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, ভারত সীমান্তের কিছু অংশে বিজিবি বাঁশ ও কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা বাধা প্রদান করলে বিএসএফ কাজ বন্ধ করে ফিরে যায়। এব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হবে বলে তিনি জানান।










