পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২ জন কমিশনার পদত্যাগ করেছেন। তারা হলেন ড. শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।

আজ সোমবার (১২ আগস্ট) উপসচিব ফরিদা ইয়াসমিনের স্বাক্ষরিত অর্থ মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, কমিশনার পদ থেকে ড. শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলামের পদত্যাগ গতকাল রোববার (১১ আগস্ট) হতে কার্যকর হয়েছে।

এর আগে, গত শনিবার (১০ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন।