চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার ফ্লাইটে মহাসচিব সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, স্যারের (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) সহধর্মিনী গত ২৭ তারিখে সিঙ্গাপুর গিয়েছেন। বন্যা ও দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে মহাসচিব দেরিতে যাচ্ছেন।