গোপালগঞ্জের মুকসুদপুর রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি। মঙ্গলবার (১৪ এপ্রিল) গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এ কার্যক্রমের সূচনা করেন। এখন ঢাকা-বেনাপোল ও ঢাকা-খুলনাগামী আন্তঃনগর ট্রেন মুকসুদপুর স্টেশনে যাত্রাবিরতি করবে।
স্টেশন চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্বল্প সময়ের মধ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।
মুকসুদপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো ছিলেন লেখক ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।










