বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ। গতকাল সকাল ১০টায় স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে তাদের এ বৈঠক হয়। বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যাপারে তার সহযোগিতা আশা করেন। 

হেলেন লাভেফ জানান, যুক্তরাষ্ট্র আহতদের চিকিৎসা, পুনর্বাসন, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে আগ্রহী। এছাড়া ডেঙ্গুর প্রকোপ রোধ করতে ইউএসএইড প্রান্তিক স্তরে জনস্বাস্থ্যের উন্নতিতে কাজ করতে ইচ্ছুক।

মার্কিন সরকারি সংস্থা সিডিসির বাংলাদেশে সিসা ও আর্সেনিক দূষণ রোধ, মহামারীর সময় জরুরি প্রস্তুতি এবং জনস্বাস্থ্যের বিষয়ে তাদের কাজ সম্পর্কে স্বাস্থ্য উপদেষ্টাকে অবহিত করেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স।