ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন। তাদের মধ্যে ২৯০ জন ঢাকার বাইরের ও বাকিরা ঢাকার বাসিন্দা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩১ জন, যাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১৫ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন সাত হাজার ৪২৯ জন, যার মধ্যে চার হাজার ৪১০ জন পুরুষ ও তিন হাজার ২৭ জন নারী।