চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীমের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে উত্তাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ সোমবার (১২ আগস্ট) এনবিআর অফিসের সামনে যৌথভাবে এই কর্মসূচির ঘোষণা করা হয়। এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম আকাশ এবং বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি মো: মজিবুর রহমান।

এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারদের কয়েকটি সংগঠন। দাবি না মানলে ১৪ আগস্ট বুধবার থেকে এনবিআর থেকে শুরু করে সারা দেশের ভ্যাট কমিশনারেট, কাস্টমস হাউস ও কর অঞ্চলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে।