মৃতদের মধ্যে ঝিনাইদহে দুজন, মেহেরপুর ও নারায়ণগঞ্জে একজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:

মেহেরপুর: কালবৈশাখীতে ও বজ্রপাতে আব্দুর রশিদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। একই সঙ্গে মাঠে থাকা চারটি গরুও মারা গেছে। নিহত আব্দুর রশিদ মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের মৃত আবদার আলীর ছেলে।

ঝিনাইদহ: সদর ও শৈলকুপায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো সাতজন। গতকাল সদরের মায়াধরপুর ও শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দি গ্রামের দিনমজুর আসাদুল ইসলাম (৪০) ও শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন (৪৫)।

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে কালবৈশাখীর সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন ও আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুর রহমান।