কারো কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বা গুলি থাকলে তা নিকটস্থ থানায় জমা দেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল রোববার (১১ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, কারো নিকট লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র/গুলি থেকে থাকলে অতি সত্বর নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র/গুলি কারো হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।