অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) মাসিক সমন্বয় সভা আগামী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সচিবালয়ের ৭নং ভবনের ২২৫ নম্বর কক্ষে সকাল ১০টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব।

গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) আইআরডির একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সভায় বিগত সমন্বয় সভায় নেয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি, অনিষ্পন্ন কার্যক্রম নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

এ বিভাগের আওতাধীন দপ্তর প্রধানরা ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যদের (বোর্ড প্রশাসন, কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা, শুল্ক ও ভ্যাট প্রশাসন) এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের চীফ একাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের অন্যান্য সদস্য, কাস্টমস কমিশনার, ট্যাক্সেস কমিশনার এবং মহাপরিচালকদের ভার্চুয়াল মাধ্যমে সভায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।