ঘরে ঘরে গ্যাস সরবরাহ ও গ্যাসভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলার দাবিতে ভোলায় মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘ঘরে ঘরে গ্যাস চাই’ আন্দোলন কমিটির আয়োজনে গতকাল বেলা ১১টায় জেলা শহরের কে. জাহান মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সভাপতি মুবাশ্বির উল্যাহ চৌধুরী, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক শওকাত হোসেন, ভোলা সদর ব্যবসায়ী সমিতির সভাপতি এইচ এম জাকির, হিউম্যান রাইটস সাধারণ সম্পাদক মো. হোসেন, জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি অবিনাশ নন্দি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবিদ আলম প্রমুখ।