সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। খবর বাসস।

দুদকের আবেদনে বলা হয়, নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী এবং তিন মেয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। তাদের ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৩৮৯ কোটি টাকা তোলা হয়েছে। আর বর্তমানে ৮ কোটি ৭৬ লাখ টাকা জমা রয়েছে।

দুদক আদালতকে জানিয়েছে, অভিযোগ অনুসন্ধানের জন্য দুই সদস্যের তদন্ত দল গঠন করেছে। অনুসন্ধানের স্বার্থে নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ করা প্রয়োজন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আয়কর নথি জব্দের আদেশ দেন।