অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। আজ শনিবার (২৯ মার্চ) সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ডিগ্রি দেয়া হয়।

জানা গেছে, আজ সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তাকে সম্মানসূচক এই ডিগ্রি দেয়া হয়। পাশাপাশি ওই অনুষ্ঠানে বক্তব্যও দেন ড. মুহাম্মদ ইউনূস।

চার দিনের সরকারি সফরে অধ্যাপক ইউনূস গত ২৬ মার্চ চীনে পৌঁছান। আজ তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।