রিমান্ডে
থাকা অবস্থায় ডিবি কার্যালয়ে অসুস্থ
হয়ে পড়েছেন ঢাকা-৭ আসনের
সাবেক সংসদ সদস্য হাজী
সেলিম। পরে তাকে ঢাকা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় (ঢামেক) গোয়েন্দা
সংস্থার কর্মকর্তা ও সদস্যরা।
মঙ্গলবার
(৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার
দিকে তাকে হাসপাতালে নিয়ে
যাওয়া হয়। আইডিয়াল কলেজ
ছাত্র খালিদ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে
ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত
করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক
।
প্রসঙ্গত,
সোমবার (২ সেপ্টেম্বর) আইডিয়াল
কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তার ৫ দিনের
রিমান্ড মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত।
এর আগে, রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। এছাড়া, কোটা সংস্কার আন্দোলনের সময়ও শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি।










