বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের আত্মত্যাগেই আজকের বর্তমান বাংলাদেশ। সেদিন নিশ্চিত মৃত্যু জেনেও বীরদর্পে এগিয়ে চলা আসাদের মতো বীর পাওয়া দুস্কর, ইতিহাসেও এমন ঘটনা বিরল। তার অনুপ্রেরণার ফলেই পরবর্তী সকল আন্দোলনের শক্তি যুগিয়েছিল, যার সর্বশেষ ফসল হলো ২৪ এর স্বৈরাচার পতন।

সোমবার (২০ জানুয়ারি) সকালে নরসিংদীর শিবপুরে ৬৯ এর গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

এ সময় শহীদ আসাদের সহযোদ্ধা ও বিএনপি নেতা আবুল হারিস রিকাবদার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

এছাড়া সরকারি শহীদ আসাদ কলেজ, শহীদ আসাদ গার্লস স্কু্ল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ আসাদের গ্রামের বাড়ি ধানুয়াসহ শিবপুরের বিভিন্ন স্থানে আসাদ দিবসের নানা কর্মসূচি পালন করছে।