পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৩ আগস্ট) দিবাগত রাতে তাদের রাজধানীর উত্তরা থেকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, সাবেক আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন ডিবি হেফাজতে রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

তবে কোন মামলায় তাদের আটক দেখানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।