সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে বলে
জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। রোববার (১ সেপ্টেম্বর)
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিনিয়র সচিবের বরাত দিয়ে এতে বলা হয়, ‘সকল সরকারি কর্মচারীকে সম্পদ
বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে।’
এর আগে গত ২৪ আগস্ট স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম
কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী
১ সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেয়া হয়।










