আস্থা লাইফ
ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সাড়ে ১৯ লাখ টাকার
মৃত্যুবীমা দাবি পরিশোধ করেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কোম্পানির প্রধান
কার্যালয়ে এক অনুষ্ঠানে গ্রাহকদের নমিনিদের হাতে চেক হস্তান্তর করা হয়। আস্থা লাইফ
ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম
(অব) এ চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট গ্রাহক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গ্রাহকদের নমিনিরা অল্প সময়ে বীমা দাবি পরিশোধের জন্য কোম্পানির প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটি নতুন ধারার বীমা সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে আস্থা, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করে বীমা শিল্পের একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি করা হয়।










