বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ৩৭ জন
কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির
আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো.
মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়,
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।










