আবারো বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। সেপ্টেম্বর
মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগস্ট মাসের তুলনায় ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার
৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) নতুন এ দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি
রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে আগস্ট মাসেও এলপিজির দাম বাড়ানো হয়। সে সময় ১২ কেজি এলপিজি
সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা
হয়।










