ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া।
তিনি বলেন, হাজী সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে পুলিশ খুঁজছিল। মধ্যরাতে তাকে বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, হাজী সেলিমকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ সোমবার (২ সেপ্টেম্বর) তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।










