শিক্ষা অধিকার সংসদ আয়োজিত জাতীয় শিক্ষা একাডেমি—নায়েমে অনুষ্ঠিত এ সামিটের মূল্যায়ন ফরমে সেতু লিখেছেন, ক্যারিয়ার সেশনটি তার কাছে সবচেয়ে ভালো লেগেছে। বস্তুত সামিটের গুরুত্বপূর্ণ অধিবেশন ছিল ‘ক্যারিয়ার পাথওয়েস অ্যাকরস সেক্টরস—গভর্নমেন্ট, এনজিও অ্যান্ড একাডেমিয়া’। এ অধিবেশনে প্যানেল ডিসকাশন হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ ও অধ্যাপক ড. খাইরুল ইসলাম, নায়েমের প্রশিক্ষণ বিশেষজ্ঞ (সহযোগী অধ্যাপক, শিক্ষা) শেখ মোহাম্মদ আলী। ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রধান মোয়াজ্জেম হোসেন, কেমনিকস ইন্টারন্যাশনালের সাবেক টেকনিক্যাল ম্যানেজার জাকিয়া সুলতানা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পিআর প্রধান ও শিক্ষা অধিকার সংসদের নির্বাহী সদস্য আবু সাদাত মো. মুস্তানছির বিল্লাহ, ওব্যাট হেলপারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শেখ তানভীর আহমেদ এবং ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির জেনারেল সেক্রেটারি সাইদুল হক।

বিভিন্ন অধিবেশন ও বিষয়ভিত্তিক আলোচনায় সাজানো হয় ইয়াং এডুকেটরস লিডারশিপ সামিট, যেখানে প্রধানত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটসহ শিক্ষাবিজ্ঞানের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ের বাছাইকৃত সম্ভাবনাময় প্রায় দেড়শ শিক্ষার্থী ও ইয়াং প্রফেশনালস নিবন্ধনের মাধ্যমে এ সামিটে অংশ নেয়। সামিটের অন্যতম অধিশন ছিল ‘রিইম্যাজিনিং এডুকেশন ইন বাংলাদেশ টু পয়েন্ট জিরো: ভিশন টুয়েন্টি থার্টি অ্যান্ড বিয়ন্ড’। শিক্ষাদ্যোক্তার তৈরিতে প্রেরণার অধিবেশ ‘এডুপ্রেনিয়রশিপ: অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস।

সামিটে অতিথি হিসেবে অংশ নিয়ে শিশু, মানবাধিকার ও জলবায়ু কর্মী ফাতিহা আয়াত বলেন, আমি নিউইয়র্কে পড়াশোনা করেছি, এখন দেশে এসে স্কুল পর্যায়ে ভর্তি হয়েছি। দুই জায়গার পড়াশোনা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের কারিকুলামে চিন্তা দক্ষতা বৃদ্ধির সুযোগ থাকে না বললেই চলে।

ইয়াং এডুকেটরস সামিটে এডুকেশন অ্যান্ড কালচার অধিবেশনে আলোচনায় অংশ নেন শিক্ষা অধিকার সংসদের সদস্য সচিব, জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইইআরের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন; ইনকিলাব কালচারাল সেন্টারের আহ্বায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদী, শিক্ষা অধিকার সংসদের অ্যাডভোকেসি সমন্বয়ক মিসবাহুর রহমান আসিম, আশা শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক, আইআইপিডির পরিচালক বুরহানউদ্দিন নোমান ও নর্দান ইউনিভার্সিটির শিক্ষক মো. ওমর ফারুক।

সন্ধ্যায় সার্টিফিকেট প্রদানের মাধ্যমে ইয়াং এডুকেটরস লিডারশিপ সামিট সমাপ্ত হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশ নেন, ছবি তোলেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।