বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রোবায়েত চৌধুরী, জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। উৎসবে স্টল সাজসজ্জা, আল্পনা, ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানাবিধ কার্যক্রম ছিল, যার মাধ্যমে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ। অনুষ্ঠানে অতিথিরা সাংস্কৃতিক উৎসবের গুরুত্ব সম্পর্কে বক্তব্য দেন, যা সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধিতে সহায়ক।