আজ ৬ মে। ১৯৩৭ সালের আজকের দিনে জার্মানির একটি বিশাল এয়ারশিপ বা আকাশযান ‘হিন্ডেনবার্গ’ নিউজার্সির লেকহার্স্টে অবতরণের সময় হঠাৎ করে আগুনে ভস্মীভূত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩৬ জন প্রাণ হারান। দুর্ঘটনাটি আকাশভ্রমণের ইতিহাসে এক শোকাবহ অধ্যায় হিসেবে চিহ্নিত।
এছাড়া ১৯৫৪ সালের আজকের দিনে রজার ব্যানিস্টার প্রথম মানুষ হিসেবে ৪ মিনিটেরও কম সময়ে এক মাইল দৌড়ানোর বিশ্বরেকর্ড গড়েছিলেন।
একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
৮৭৮ : আলফ্রেড দ্য গ্রেট এডিংটনের যুদ্ধে ভাইকিং বাহিনীকে পরাজিত করেন।
১৫২৭ : স্পেন ও জার্মান সেনারা রোম দখল করে লুটপাট চালায়।
১৬৮২ : ফ্রান্সের রাজা চতুর্দশ লুই তার রাজদরবার ভার্সাই প্রাসাদে স্থানান্তর করেন।
১৮৫১ : জন গরি শীতলীকরণ যন্ত্রের পেটেন্ট নেন।
১৯১০ : পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা হন।
১৯৩৭ : নিউজার্সিতে অবতরণের সময় জার্মান আকাশযান হিন্ডেনবার্গে আগুন লেগে ৩৬ জন নিহত হন।
১৯৪০ : বিখ্যাত গ্রন্থ ‘দ্য গ্রেপস অব র্যাথ’-এর জন্য পুলিৎজার পুরস্কার পান জন স্টেইনবেক।
১৯৪১ : জোসেফ স্টালিন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৫৪ : রজার ব্যানিস্টার প্রথম ব্যক্তি হিসেবে ৪ মিনিটের কম সময়ে এক মাইল দৌড়ানোর রেকর্ড করেন।
১৯৫৫ : পশ্চিম জার্মানি ন্যাটোর সদস্য পদ লাভ করে।
১৯৯৪ : রানি এলিজাবেথ ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ আনুষ্ঠানিকভাবে চ্যানেল টানেল উদ্বোধন করেন।
জন্ম
১৮৫৬ : সিগমুন্ড ফ্রয়েড, অস্ট্রিয়ান মনোবিশ্লেষক।
১৯১৫ : অরসন ওয়েলস, মার্কিন অভিনেতা ও নির্মাতা।
১৯৫৩ : টনি ব্লেয়ার, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৬১ : জর্জ ক্লুনি, মার্কিন অভিনেতা ও নির্মাতা।
মৃত্যু
১৯৯২ : মার্লেন ডিট্রিখ, জার্মান অভিনেত্রী ও গায়িকা।












